দর বাড়ার শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৭৩ বারে ৯ লাখ ৫৫ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮০ বারে ৩৩ লাখ ৮৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকা।
তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৯২ বারে ৬ লাখ ৭৫ হাজার ৭৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রুপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড ফিন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিউচুয়াল ফান্ড।








