দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

Prograssive Life Insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৭ টাকা ১০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৫ বারে ১৬ হাজার ৭৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ ৪৮ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৪৩ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ০ ১০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৭৮ বারে ১ লাখ ৪২ হাজার ১৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এমআই সিমেন্ট। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৭ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৮১ বারে ২৭ হাজার ৯২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ ৬৫ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং, তাকাফুল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সন্ধানী ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০