পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসএস স্টিল। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬৮০ বারে ১৩ লাখ ২৭ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩২৬ বারে ৩১ লাখ ২৪ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা।
প্রিমিয়ার ব্যাংক গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৯৫০ বারে ৩ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৫২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে এন্ড কিউ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এডভেন্ট ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল ও জেএমআই সিরিঞ্জ।








