Batbcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬৪ দশমিক ৫৮ শতাংশ বা ২ হাজার ৯৪৮ টাকা ৬০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৬১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫৫ বারে ৪২ হাজার ৫৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ বা ৬ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৫৭ বারে ২ লাখ ৪৮ হাজার ৪৯৩ টাকা শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ বা ২ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪৮ বারে ১ লাখ ৩০ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- আরামিট সিমেন্ট, প্রভাতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সিএনএ টেক্স, এশিয়া ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১