দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবলস
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবলস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন কেবলস। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২৫ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৬৬ বারে ২ লাখ ৮০ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। এই কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৮ বারে ৯ লাখ ৪৯ হাজার ১৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ ২১ হাজার টাকা।
গ্লাক্সো স্মিথ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৬৬ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৭৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৪৬৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৪৭ বারে ৬ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, ফিনিক্স ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও এসিআই।








