দর পতনের শীর্ষে মেঘনা পেট

প্রচ্ছদ » সারাদেশ » দর পতনের শীর্ষে মেঘনা পেট

magna-ptrolium-logoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে মেঘনা পেট। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৭ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৯ বারে ৪২ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ বা ৪ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬২৮ বারে ১ লাখ ৫৪ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার টাকা।

পিপলস লিজিং তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ বা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৩৮ বারে ৫ লাখ ১৪ হাজার ৬৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং ও সমতা লেদারটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০