পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর ৭.৯৩ শতাংশ কমে লুজারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী,আজ কোম্পানিটি ৪৫০ বারে ১১ লাখ ৮৯ হাজার ১৬২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ২৬ টাকা থেকে ২৮ টকায় উঠানামা করে সর্বশেষ ২৬.৬০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ২৯ টাকা যা আজ ক্লোজিং হয় ২৬.৭০ টাকায়।

ডিএসইতে আজ লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫.৫৫ শতাংশ, মুন্নু স্ট্যাফলার্সের ৫.৪৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৩৭ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৫.২০ শতাংশ, ইউসিবির ৫.০৫ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.৯২ শতাংশ, ব্যাংক এশিয়ার ৪.৮৪ শতাংশ ও উত্তরা ব্যাংকের ৪.৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১