পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মত টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি। শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। এদিন দর পতনের শীর্ষের নয়টি স্থান দখল করে আছে কোম্পানিগুলো।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২২ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫২৩ বারে ৫ লাখ ৬০ হাজার ২১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কনটিনেন্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৯ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭২৩ বারে ১১ লাখ ৮৭ হাজার ২৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার টাকা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৬১ বারে ১৭ লাখ ৪২ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স, রুপালী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট।








