দর বাড়ার শীর্ষে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

Green delta insorenceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলাবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১৯ বারে ২৬ হাজার ৯২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ ৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস। এই কোম্পানিটির দর বেড়েছে ৯৬ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ হাজার ৬৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩৩১ বারে ৭৬ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকা।

জেএমআই সিরিঞ্জ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১৯৪ বারে ২ লাখ ৩৯ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯০ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেরিকো বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, লিগ্যাসি ফুটওয়্যার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, গ্লাক্সো স্মিথ ও বসুন্ধরা পেপার মিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০