দর বাড়ার শীর্ষে ইভিন্স টেক্সটাইল

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইভিন্স টেক্সটাইল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ২২ বারে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৬.৪৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, কাশেম ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, অ্যাক্টিভ ফাইন ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১