সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫০ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে ২১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১