দর বাড়ার শীর্ষে খুলনা পাওয়ার

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে খুলনা পাওয়ার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৪৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার খুলনা পাওয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খুলনা পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯৭ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৯২ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৮৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯.৭৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৭০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ এবং কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর ৯.৬৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০