দর বাড়ার শীর্ষে ঢাকা ডাইং
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ঢাকা ডাইংপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১২৬ বারে ১৪ লাখ ৫৭ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৭.১৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৭.১১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ডিজিআইসি ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৩ ডিসেম্বর , ২০২১।








