দর বাড়ার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬২৭ বারে ১২ লাখ ৯ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যাল, তমিজউদ্দিন টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১