সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ মার্চ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৭৪ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ মার্চ , ২০২২।








