শেয়ারবাজারে ফিরছে আস্থা , বেড়েছে রাজস্ব আয়
প্রচ্ছদ » Uncategorized » শেয়ারবাজারে ফিরছে আস্থা , বেড়েছে রাজস্ব আয়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের বেড়েছে আস্থা এতে বাজারের গতি ফেরার সাথে সাথে এখান থেকে সরকারের রাজস্ব আহরণের পরিমাণ বাড়ছে। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। ডিএসইর তথ্য অনুসারে, বিদায়ী মাসে সরকার ৫ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা বেশি রাজস্ব পেয়েছে।
জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পাওয়া সরকারও পুঁজিবাজার থেকে রাজস্ব আয় বেশি পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য মতে, আগস্ট মাসে সাধারন বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০টাকা।
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারহাউজের লেনেদেন থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা।
এর আগের মাস জুলাইয়ে দুই প্রকার লেনদেন থেকে সরকারের আয় হয়েছিলো ১৮ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা। এর মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন থেকে আয় হয়েছে ১২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৬৬৫ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।








