পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (১৫ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১২১ বারে ২ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ, ফু-ওয়াং সিরামিকস, লিগাসি ফুটওয়্যার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক এক্সেসরিজ ও মিরকিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১