ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ৮৫ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ৮৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৫ কোটি ১৪ লাখ টাকা।

সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (১৫ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ব্যাংক এশিয়া ২২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিটি ব্যাংক লিমিটেড ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, অ্যাক্টিভ ফাইন, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ব্যাংক এশিয়া, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ঢাকা ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, ইমাম বাটন, আইপিডিসি ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, লুবরেফবিডি, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক,ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১