দর বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » দর বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে আলোচিত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ফের টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮ হাজার ৬৬৯ বারে ১৭ লাখ ৪৫ হাজার ১৪৮টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৮৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ৭.২৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনালী পেপার, প্রভাতি ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, রেকিট বেনকিজার, ফনিক্স ফিন্যান্স ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৩ ডিসেম্বর , ২০২১।








