সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৩ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১