দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের।

আগের কার্যদিবস রোববার প্রাইম ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৭০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইন্সুরেন্সের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৮৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনর ৫.৮৯ শতাংশ, বিবিএসের ৫.৫৫ শতাংশ, কপারটেকের ৪.৭৩ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.৩৬ শতাংশ এবং এএফসি এগ্রোর ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১