লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ৬৮ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার।
২৮ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, ওয়ান ব্যাংক, বীকন ফার্মা, সোনালী পেপার, আইএফআইসি ব্যাংক এবং ফরচুন সুজ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।








