দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ১০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৯০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৫৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৭২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৮.৭১ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.৩৪ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ৭.২৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ জানুয়ারী , ২০২২।








