ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির লেনদেন ৩৪ কোটি টাকা
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির লেনদেন ৩৪ কোটি টাকাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫১ লাখ ৩৯ হাজার ৮৬৭টি শেয়ার ৬৯২বার হাত বদলের মাধ্যমে ৩৪ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৪৪ লাখ ১৯ টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৬ লাখ টাকার ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে এপেক্স ফুটওয়্যারের।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ জানুয়ারী , ২০২২।








