বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি ৬ টির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
এগুলো হলো- কেডিএস এক্সসরিজ, নিটল ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
দেখা যায়, দুপুর ১২টার দিকে কেডিএস এক্সসরিজের ক্রেতার ঘরে ৫ লাখ ১৬ হাজার ৭১১টি শেয়ার ৬৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এমনিক কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ৫.৯০ টাকা বেড়ে সর্বশেষ ৬৪.৯০ টাকায় লেনদেন হয়।
নিটল ইন্স্যুরেন্সর ক্রেতার ঘরে ২৬ হাজার ১২৯টি শেয়ার ৩৫.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এমনিক কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ৩.২০ টাকা বেড়ে সর্বশেষ ৩৫.২০ টাকায় লেনদেন হয়।
এদিকে পাইওনিয়র ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১৬ লাখ ৩০ হাজার ৫টি শেয়ার ৩৩.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ৩ টাকা বেড়ে সর্বশেষ ৩৩.১০ টাকায় লেনদেন হয়।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ হাজার ২৩০টি শেয়ার ১৬.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ১.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১৬.৬০ টাকায় লেনদেন হয়।
ফিনিক্স ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৩ লাখ ৮৮ হাজার ৩৯৩টি শেয়ার ২৫.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯১ শতাংশ বা ২.৩০ টাকা বেড়ে সর্বশেষ ২৫.৫০ টাকায় লেনদেন হয়।
রূপালী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৩২ হাজার ৮০০টি শেয়ার ১৯.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৪৯ শতাংশ বা ১.৭০ টাকা বেড়ে সর্বশেষ ১৯.৬০ টাকায় লেনদেন হয়।








