দেশে ফেরার পর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » দেশে ফেরার পর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকা সফর শেষে মুশফিকের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড(বিসিবি)। টেস্ট সিরিজ হারের পর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে চলমান সমালচনার মধ্যে আজ বিসিবি সভাপতি নজমুল হাসান পাপন একথা জানান।

আজ সোমবার বাংলাদেশ ওষুধ শিল্প সমিতিতে এক সংবাদ সম্মেলনে মুশফিকের অধিনায়কত্বের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফেরার পরই মুশফিকের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুশফিকের সঙ্গে বসেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, মুশফিক একটু অন্য রকম, খোলামেলা কথা না বলে নিজের মধ্যে চেপে রাখে। এজন্য ওকে একটু বোঝা কঠিন।

সম্প্রতি মুশফিকের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মন্তব্যকে দেশের জন্য সম্মান হানিকর বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি। টস জিতে ফিল্ডিং নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল এমন দাবিতে সাংবাদিকরা মুশফিককে প্রশ্ন করলে প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, টসে জেতাই ভুল হয়েছে, ভাই।

পাপন বলেন, পৃথিবীতে এমন কথা কেউ বলে না বা বলতে পারে না,যে টসে জেতাটাই সম্ভবত ভুল ছিল। এমন কথা কি কেউ বলে!

আর সিরিজ হারের ব্যাপারে বিসিবি বস মুশফিকের দূরে ফিল্ডিং করা নিয়ে বলেন, কেউ তাকে দূরে ফিল্ডিং করতে বলেনি। সে নিজের ইচ্ছাতেই দূরে ফিল্ডিং করে।

হারের ব্যাপারে তিনি বলেন,পরিবেশ এক্ষেত্রে একটা ভূমিকা ছিল। প্রায় ১০ বছর পর একটা কন্ডিশনে জেতাটা একটু কঠিনই। তাছাড়া দলে সিনিয়র প্লেয়ারও ছিল না। যার জন্য সে সিদ্ধান্তহীনতায় ভুগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১