নর্থ ওয়েস্ট ও ইন্টারন্যাশনাল সিকিউরিটিজকে জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » নর্থ ওয়েস্ট ও ইন্টারন্যাশনাল সিকিউরিটিজকে জরিমানাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গের দায়ে দুইটি সিকিউরিটিজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানার করা হয়েছে। প্রতিষ্টানদুটি হলো- নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড।
আজ বুধবার (৯ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫২তম নিয়মিত সভায় জরিমানা করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজকের সভায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গের দায়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড (সিএসই ট্রেক নং-৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং-১৯)উভয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ডিসেম্বর , ২০২০।








