সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (০৯ ডিসেম্বর) বিএসইসির ৭৫২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
এতে বলা হয়, সভায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাবে কমিশন অনুমাদন দিয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজি বাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু ২৫ টাকা ৪৭ পয়সা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী ইকুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য যে, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিযোগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ১ (এক) কোটি টাকা বিনিযোগ থাকতে হবে। তবে বিনিযোগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের মার্চে নির্ধারিত হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ডিসেম্বর , ২০২০।








