‘নাগরিকদের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’

প্রচ্ছদ » Uncategorized » ‘নাগরিকদের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’

PM-Hasinaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার। নাগরিকদের সব অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ নিজেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না।

তিনি বলেন, ‘শিক্ষা-দীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের সব জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অহেলিত না থাকে। কেউ যেন দূরে পড়ে না থাকে। সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ নিয়েছি। যার ফলে আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজস্ব স্বকীয়তায় পোশাক পরিধান করে উপস্থিত হওয়ার বিষয়টিতে প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার খুব ভাল লাগলো, প্রত্যেকে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সুন্দরভাবে এসেছে। এটা খুবই সুন্দর লেগেছে। খুবই ভাল লেগেছে।

প্রধানমন্ত্রী বলেন, যার যার পেশা, সেই পেশাটা ছেড়ে দিলে চলবে না। সেই পেশাকেও ধরে রাখতে হবে এবং সেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

শেখ হাসিনা বলেন, ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং এটা আমরা নিশ্চিত করবো-এটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার দেশ গড়ার, ইনশাল্লাহ আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা বিজয়ী জাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০