ব্যাপক পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » ব্যাপক পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। এবং তার সাথে কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর । আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭ পয়েন্টে।

আজ ডিএসইতে আগের কার্যদিবস থেকে কমে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ৯৯২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকায়। যা আগের দিন থেকে ৩২ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৪ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪ শতাংশ বা ৮৪টির, কমেছে ৬৮ শতাংশ বা ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ২৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৯০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০