নারী বিনিয়োগকারীদের শিক্ষা বিনিয়োগ শিক্ষা দেবে “বিএসইসি”

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » নারী বিনিয়োগকারীদের শিক্ষা বিনিয়োগ শিক্ষা দেবে “বিএসইসি”

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের কার্যকর অংশগহন ও তাদের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নারী বিনিয়োগকারীদের জন্য শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই শিক্ষা কার্যক্রম প্রতিমাসের প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী ৭ নভেম্বর বুধবার থেকে নারী বিনিয়োগকারীদের তিনদিনের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণ নেয়ার আগে অবশ্যই নারী বিনিয়োগকারীদের বিএসইসির কাছে নিবন্ধন করাতে হবে। প্রতিটি সেশনে আসন সংখ্যা রয়েছে ৪০ জন এবং আগে আসলে আগে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, প্রতিটি সেশনে মূলত ৪টি বিষয়ে লেকচার দেয়া হয়। এর মধ্যে রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের কমিশন এবং স্টক এক্সচেঞ্জের কার্যক্রম, প্রাইমারি মার্কেট (আইপিও) বিনিয়োগ, সেকেন্ডারি মার্কেট (স্টক এক্সচেঞ্জে) বিনিয়োগ, সিকিউরিটিজ অ্যানালাইসিস ও পোর্টফলিও ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, নাম তালিকাভুক্তির জন্য বিএসইসির আগারগাঁও কমিশন ভবনে প্রোগ্রাম ডাইরেক্টর (গবেষণা ও উন্নয়ন বিভাগ) এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১