নায়করাজ রাজ্জাক আর নেই
প্রচ্ছদ » Uncategorized » নায়করাজ রাজ্জাক আর নেইপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র নায়ক আব্দুর রাজ্জাক আর নেই। তিনি আজ বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহে…)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার গুলশানের নিজ বাসায় অসুস্থতাবোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সন্ধ্যা ৬টার দিকে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশের চলেচ্চিত্রের এই মহানায়ক।
এদিকে ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়ক রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। তবে ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তাল সময়ে নতুন জীবন গড়তে একজন সাধারন মানুষ হিসাবে আবদুর রাজ্জাক পরিবারসহ ঢাকায় চলে আসেন।








