আইআইডিএফসি সিকিউরিটিজে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রচ্ছদ » Uncategorized » আইআইডিএফসি সিকিউরিটিজে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ন্যাশনাল ওয়াইড ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় আজ ২১ আগষ্ট বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড। হাউজটির প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টার,দিলকুশা,ঢাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণে এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মোহাম্মদ শফিউল আযম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো: সালেহ আহমেদ, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এ.টি.এম. নাসির উদ্দিন এবং চীফ অপারেটিং অফিসার (সিওও) আশরাফুন্নেসা। এছাড়া প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আলমগীর হোসেন, সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ আবদুল্লাহ, ম্যানেজার মারুফ হোসেন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার সাব্বির হাসানুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা লিটারেসি প্রোগামে উপস্থিত ছিলেন।

লিটারেসি প্রোগ্রামে বিএসইসির পরিচালক শফিউল আযম বলেন, এই মার্কেট ৪-৫ আইটেমের মার্কেট নয়, অনেক ভালো ইন্সট্রুমেন্ট আছে। বিনিয়োগে আসার আগেই আপনার পরিকল্পনা করা উচিত। আর সে জন্যই এই ফিন্যান্সিয়াল লিটারেসির আয়োজন। এই বাজারে যেমন গেইন আছে তেমনি রিস্কও আছে।

প্রতিষ্ঠানটির সিওও আশরাফুন্নেসা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনি যে শেয়ারে বিনিয়োগ করবেন সেটা কি পরিমাণ রিটার্ন দেবে সে বিষয়ে বিবেচনায় রাখতে হবে। বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইন ও ডিভিডেন্ড ইয়েল্ড এর মাধ্যমে শেয়ার ব্যবসায় লাভবান হতে পারেন। ওমুক শেয়ারের দর বাড়বে এটা শুনেই ঝাঁপিয়ে পড়া যাবে না। এর পেছনে যৌক্তিকতা খুঁজে বের করতে হবে। শেয়ারটি মূল শক্তি কোথায় সে বিষয়ে পড়াশুনা করতে হবে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আলমগীর হোসেন বলেন, কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগের পূর্বে কোম্পানির বার্ষিক প্রতিবেদনে ডিরেক্টর্স রিপোর্ট প্রদান করে যা বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে তাদের চাল-চলন কেমন সেটা দেখুন। মাছের বাজারে গেলে যেমন মাছ টিপে তাজা বা ভালোটা কিনেন তেমনি শেয়ারবাজারেও শেয়ারের সব খোঁজ খবর নিয়ে কিনেন যাতে পরে হতাশ হতে না হয়। লোন নেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যে পরিমাণ লোন নিবেন সেটা কাভার করতে পারবেন কিনা সেটা আগে ভাবুন। আপনার সব বিনিয়োগ মাত্র একটি কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করবেন সে ধারণা থেকে সরে আসুন।

আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এ.টি.এম. নাসির উদ্দিন বলেন, এই মার্কেটে কোনো অস্থির ব্যক্তির বিনিয়োগে আসা উচিত হবে না। শেয়ার বিক্রি করে মুনাফা করেছেন বা লস করেছেন তারপর সাথে সাথেই অন্যটিতে ঝাঁপিয়ে পড়ছেন-এই মানষিকতা দূর করুন। ধৈর্য্য ধরুন। প্রফিট টেকিংয়ের অভ্যাস তৈরি করুন। হাউজ থেকে টাকা তুলুন। প্রয়োজনে আবার বিনিয়োগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০