নির্ধারিত সময়ে শেয়ার বিক্রি করেনি ইউপিজিডির কর্পোরেট পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » নির্ধারিত সময়ে শেয়ার বিক্রি করেনি ইউপিজিডির কর্পোরেট পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্পোরেট পরিচালক ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার নির্ধারিত সময়ে শেয়ার বিক্রি করেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি গত ৬ আগস্ট ১ কোটি শেয়ার বিক্রির ঘাষণা দিয়েছিল। কিন্তু কোম্পানিটি ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারেনি। আবার কোম্পানিটি শেয়ার বিক্রির জন্য সময় বাড়ায়নি।
ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার শেয়ার বিক্রির জন্য কেনো সময় বাড়ায়নি, বিষয়টি জানতে চেয়ে চিঠি ইস্যু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।








