২৯ অক্টোবর ড্রাগন সোয়েটারের বোর্ড সভা
প্রচ্ছদ » Uncategorized » ২৯ অক্টোবর ড্রাগন সোয়েটারের বোর্ড সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
কোম্পানিটি ২০১৮ সালে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








