নীলফামারীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৩ শ্রমিকের

প্রচ্ছদ » খেলা » নীলফামারীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৩ শ্রমিকের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নীলফামারীর দারোয়ানী লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশায় উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১