বাবা হলেন সাবেক মারকুটে অলরাউন্ডার যুবরাজ সিং

প্রচ্ছদ » Uncategorized » বাবা হলেন সাবেক মারকুটে অলরাউন্ডার যুবরাজ সিং

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাবা হওয়ার সুখবর দিলেন ভারতের সাবেক মারকুটে অলরাউন্ডার যুবরাজ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যুবরাজ জানিয়েছেন, তার স্ত্রী হ্যাজেল কিচের কোলে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

২০১৬ সালের ৩০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ-কিচ। গোয়ায় ভীষণ জাঁকজমকপূর্ণ যে বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ক্রিকেটাঙ্গনের বড় বড় তারকারা।

মঙ্গলবার ইনস্টাগ্রামে তাদের নতুন অতিথির খবর জানিয়ে যুবি সবাইকে অনুরোধ করেছেন যাতে তাদের পুত্রসন্তানের ব্যাপারে যাবতীয় গোপনীয়তা রক্ষা করা হয়। ছেলের ছবিও প্রকাশ করেননি তিনি।

তাদের পরিবারের নতুন অতিথিকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন অগণিত ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহ তৈরি করেছে যুবরাজের বাবা হওয়ার খবর।

খেলোয়াড়ি জীবনে ভীষণ জনপ্রিয় ছিলেন যুবরাজ। ভারতকে ২৪ বছর পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানোয় বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। ভারতের হয়ে সর্বশেষ খেলেন ২০১৭ সালে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১