নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে নুরুন নাহার মাহি (৩)।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মে, ২০২২।








