কুমিল্লা থেকে বিয়ার এনে গুলশানে বিক্রি

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লা থেকে বিয়ার এনে গুলশানে বিক্রি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি বিয়ার সংগ্রহ করে নিজের প্রাইভেটকারে করে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে দিনে দুপুরে বিক্রি করতেন মাদককারবারি রাকিবুল ইসলাম ওরফে মো. রুবেল (২৯)।

এমন তথ্য পেয়ে ওৎ পেতে ছিল র‌্যাবের টহল টিম। মঙ্গলবার (১০ মে) সকালে চেকপোস্ট বসিয়ে গুলশান থেকে হাতেনাতে ৮৩৫ ক্যান বিয়ারসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা থেকে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করছে রুবেলসহ কয়েকজন।

সংবাদের ভিত্তিতে দলটি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১, রোড নং-১২৩, বাসা নং-১/বি এর সামনের সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মাদককারবারি রাকিবুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৩৫ ক্যান বিয়ার, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, র‌্যাব-১ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রবেল জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় নিজস্ব যানবাহন (প্রাইভেটকার) ব্যবহার করে কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিয়ার পরিবহন করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার রুবেলকে সংশ্লিষ্ট গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মে, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১