পল্লবীতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

প্রচ্ছদ » Uncategorized » পল্লবীতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

234253Kalerkantho_picখলিলুর রহমান: রাজধানীর মিরপুর পল্লবী এলাকার একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাড়ির মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন, বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৩০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫), তার মেয়ে রুহি (৩) ও বাসার কেয়ার টেকার হাসান (৩০)।

আহত ইয়াকুব আলী বলেন, সকালে আমার বাসার নিচ তলার রিজার্ভ ট্যাংকির ঢাকানা খুলে পরিষ্কার করতে যায় হাসান। ভেতরে অন্ধকার থাকায় কাগজে আগুন জ্বালানো হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে আমিসহ ৫ জন দগ্ধ হই।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কবির জানান, আহতদের মধ্যে রুহির শরীরের ৯০ ভাগ, হাসিন খানমের ৯৫ ভাগ এবং হাসানের ৮৫ ভাগ বার্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০