পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে বিডিং অনুমোদন পেলো এনার্জিপ্যাক

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে বিডিং অনুমোদন পেলো এনার্জিপ্যাক

energyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের ল‌ক্ষ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনকে বুকবিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্তসীমা মূল্য (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য অনুমোদন দি‌য়ে‌ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৫ আগস্ট) বিএসইসির ৭৩৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয়, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত মূলধন দি‌য়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

আ/ব/সি /পুঁজিবাজার রিপোর্ট – ৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১