পেনিনসুলার ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » শিক্ষা » পেনিনসুলার ডিভিডেন্ড ঘোষণা

peninsulaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা পেনিনসুলা চিটাগাংয়ের পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.৬৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৭ নভেম্বর, সকাল ১১টায়, পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন, চট্টগ্রামে বার্ষিক সাধারণ সভা করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৭ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১