স্ট্যান্ডার্ড সিরামিকের দর বাড়ার কারণ নেই
প্রচ্ছদ » অর্থনীতি » স্ট্যান্ডার্ড সিরামিকের দর বাড়ার কারণ নেই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডর পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ৯ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। গত ৯ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিলো ৩৯৪.১০ টাকা। আর ২৫ সেপ্টেম্বর এ শেয়ারের লেনদেন হয়েছে ৫২৬.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩২.৫০ টাকা । যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।








