যমুনা অয়েলের পর্ষদ সভা ৯ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » যমুনা অয়েলের পর্ষদ সভা ৯ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩০ জুন,২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








