প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট অনুমোদন

pragoti insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। ৫টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ১৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ব্যবসা বৃদ্ধি এবং মূলধন শক্তিশালী করার জন্য রাইট শেয়ার ইস্যু করবে।

বিএসইসির আইন অনুযায়ী কোম্পানিটি আগামী ৩ দিনের মধ্যে রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট এবং আবেদন গ্রহণের তারিখ নির্ধাণ করবে।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১৬ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১