বিবিএস কেবলসের শেয়ার কারসাজিতে জরিমানা

প্রচ্ছদ » Uncategorized » বিবিএস কেবলসের শেয়ার কারসাজিতে জরিমানা

BBSপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের শেয়ার কারসাজিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে বড় জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৩৫তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।

সূত্র মতে, বিবিএস কেবলসের চেয়ারম্যানের স্ত্রী খাদিজা তাহেরাকে ৩ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদারকে ১ কোটি টাকা, তার ভাই আবু নাইম হা্ওলাদারকে ১০ লাখ টাকা, তার ব্রাদার ইন ল ফরহাদ হোসেনকে ৩০ লাখ টাকা, মনোনিত পরিচালক সৈয়দ ফেরদৌস রায়হান কিরমানিকে ৫ লাখ টাকা, কবির আহমেদ অ্যান্ড এসোসিয়েটকে ২৫ লাখ টাকা, ব্রোকারেজ হাউজ প্রুডেনশিয়াল ক্যাপিটালকে ৫৫ লাখ টাকা, আব্দুল কাইয়ুম অ্যান্ড এসোসিয়েটকে ১ কোটি ৮০ লাখ টাকা, মো. নজরুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটকে ২৫ লাখ টাকা, সৈয়দ আনিসুর রহমানকে ২৫ লাখ টাকা ও হাসান জামিলকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া যথাসময়ে পিএসই প্রকাশ না করায় বিবিএস কেবলসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১৩ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১