প্রথম প্রান্তিক প্রকাশ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » প্রথম প্রান্তিক প্রকাশ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্এস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৩ পয়সা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা মাইনাস ২০ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৭ টাকা ৬৯ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২০।








