প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য আসছে ৬৫০ সিসির মোটরসাইকেল

প্রচ্ছদ » সারাদেশ » প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য আসছে ৬৫০ সিসির মোটরসাইকেল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুদৃঢ় ও গাড়িবহরকে আরও আকর্ষণীয় করতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা স্বরূপ দেয়ার জন্য ৬৫০ সিসির দুটি সুজুকি মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র‌্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত ও শক্তিশালি করতে উপহার হিসাবে দুটি মোটরসাইকেল (৬৫০ সিসি এর সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০) প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।

মোটরসাইকেল দুটি আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে। এগুলো হচ্ছে-বিধি মোতাবেক শুল্ক কর ও জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এছাড়া আমদানি নীতি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান প্রতিপালন করতে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১