রাশিয়া সরকারের সম্মাননা পেলেন স্থপতি আশিক ইমরান

প্রচ্ছদ » Uncategorized » রাশিয়া সরকারের সম্মাননা পেলেন স্থপতি আশিক ইমরান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান রুশ সরকারের অত্যন্ত সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ এই পদকটি আশিক ইমরানকে হস্তান্তর করেন।

১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে চট্টগ্রামের লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আশিক ইমরানকে তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই মেমোরিয়াল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।

মেমোরিয়ালটি স্থাপনে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনকেও ধন্যবাদ জানান তিনি।

আশিক ইমরান বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। রেডকিন মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বাংলাদেশ কখনোই তার প্রকৃত বন্ধুদের ভুলে যায় না।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১