প্রাথমিকের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

প্রচ্ছদ » Uncategorized » প্রাথমিকের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন।

ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উক্ত অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১